শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:১২ অপরাহ্ন

গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা

মেহেরপুর সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলার গাংনী র‌্যাব ক্যাম্পে কর্মরত পুলিশ সুপার কে.এম.এ. মামুন খান চিশতী, কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-৩, গাংনীর বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা কে.এম.এ. মামুন খান চিশতীর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেন। এ সময় তাঁর কর্মজীবনের সাফল্য, পেশাদারিত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করা হয়। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, যুগ্ম পরিচালক, এনএসআই, মেহেরপুর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025