বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

গালর্স কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি

গালর্স কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির খন্দকার এ কে এম আলী মহসিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তার পদে মনোনয়ন পেয়েছেন দলটির কুষ্টিয়া শহর শাখার আমির মাওলানা মো. এনামুল হক। এছাড়া দলটির সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনের স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে মোমিন বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির খন্দকার এ কে এম আলী মহসিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত রুকন ভাইদের রুকুনিয়াত মুলতুবি থাকবে, সে মোতাবেক আমাদের জেলা সংগঠনের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারের স্থলে কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এনামুল হক এবং সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনের স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোমিন বিশ্বাস।

পদ হারানোর ব্যাপারে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এ কারণে তাকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। তিনি আরো জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ানস্থ ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারা তখন শিথিল ছিল বিধায় সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি ।

সূত্র :  Daily Amar Desh 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025