শনিবার, ১১ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-১ (মুজিবনগর-মেহেরপুর সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খান-এর আন্তরিক প্রচেষ্টায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০ থেকে বৃদ্ধি পেয়ে ১০১ শয্যায় উন্নীত হয়েছে।
এ উন্নয়নের ফলে মুজিবনগরসহ আশপাশের এলাকার মানুষ আরও আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। শয্যা সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগীদের চিকিৎসা সুবিধা সম্প্রসারিত হবে এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণে ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, স্বাস্থ্য খাতে এ উন্নয়ন মুজিবনগর উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এই সক্ষমতা চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলবে।
এ বিষয়ে সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খান বলেন, জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার। ভবিষ্যতেও মেহেরপুর-১ আসনের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, হাসপাতালের শয্যা সংখ্যা ১০১-এ উন্নীত হওয়ায় এলাকার সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা লাভ করবেন এবং স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।