বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কৃতী সন্তান শাহমিজ বকুল বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA)-এর স্মল কটেজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় সমিতির নেতৃবৃন্দ শাহমিজ বকুলের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে মেহেরপুর জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে দেশের তৈরি পোশাক শিল্পের ক্ষুদ্র ও কটেজ খাত আরও সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, শাহমিজ বকুলের এ অর্জন মেহেরপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাঁর সাফল্য নতুন প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
এ সময় ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা শাহমিজ বকুলের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।