বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা

মেহেরপুর সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের Emeritus Professor হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে সমিতির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, প্রফেসর ড. আব্দুর রশিদের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র মেহেরপুরবাসীর জন্য গর্বের বিষয়। শিক্ষা ও গবেষণায় তাঁর অসামান্য অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সমিতির পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025