বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ

এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর

 

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর:

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটতে চলেছে মেহেরপুরবাসীর। ব্রিটিশ আমল থেকে রেলপথবঞ্চিত এই জেলার মানুষের বহু বছরের দাবি ছিল মেহেরপুরকে রেল যোগাযোগের আওতায় আনা। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান দায়িত্ব গ্রহণের পর থেকে মেহেরপুরে রেলপথ নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ধারাবাহিকভাবে উত্থাপন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় আজ রেলমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের আরও ১০টি জেলা পর্যায়ক্রমে রেল যোগাযোগের আওতায় আনা হবে।মেহেরপুর সংবাদ এর পক্ষ থেকে অভিনন্দন। ঘোষিত জেলাগুলোর মধ্যে রয়েছে মেহেরপুর, শেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।

রেলমন্ত্রীর এ ঘোষণার পর মেহেরপুরে রেলপথ স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিপ্রধান মেহেরপুরের কৃষকরা সহজে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিপণ্য পরিবহন করতে পারবেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

মেহেরপুরবাসীর প্রত্যাশা, ঘোষণার পর দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে এবং বহু প্রতীক্ষিত রেলপথ বাস্তবে রূপ নেবে। জেলার উন্নয়নের এ গুরুত্বপূর্ণ অগ্রযাত্রায় এমপি মাওলানা তাজউদ্দীন খানের ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025