বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুর অফিস: 

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল।

সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল আল আমিন বকুল এবং সদর উপজেলা আমীর সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর পেশাজীবী ফোরামের নেতা ও বিএম-এর সভাপতি ডা. আব্দুস সালাম এবং পৌর পেশাজীবী বিভাগের নেতা মোহাম্মদ নুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষা ও গবেষণার পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সফলতা ও অগ্রগতি কামনা করেন এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে তাদের শুভেচ্ছা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025