মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ পে-স্কেলের সঙ্গে আজ কি সমন্বয় হবে মহার্ঘ ভাতা, যা জানা গেল যে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে, ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনের ধমক দিয়ে লাভ নেই, আমরা উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

মুজিবনগরে বাথরুমে রাখা বালতি বোঝায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সাড়ে নয়টার দিকে উপজেলার দারিয়াপুর খান কালিতলা মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

শিশু আরিয়ান একই এলাকার শরিয়ত হোসেন দুদুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ির ভেতরে খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। সেখানে পানিভর্তি একটি বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে গেলে শিশুটি আর উঠতে পারেনি।

বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা বাথরুমে উঁকি দিয়ে দেখতে পান বাথরুমে থাকা পানি ভর্তি বালতির মধ্যে শিশুটি ডুবে আছে। তাকে নিথর অবস্থায় উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ছোট্ট আরিয়ানকে হারিয়ে পরিবারের শোকে
সুত্র : বার্তা মেহেরপুর

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025