শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরে দুই উপজেলার ৫ কেন্দ্রে সংঘর্ষ, আহত ১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনের পাঁচটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর ১৬ জন ও বিএনপির ২ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রে জামায়াতের ভোটারদেরকে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের ৪ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে।

সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে আহত হন এক বিএনপি কর্মী।

অপরদিকে মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক ২ জন আহত হয়। এই ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

মুজিবনগর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি- জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অশা মিয়া নামের এক বিএনপি কর্মী আহত হয়েছে। এ সময় পুলিশ শহিদুল এবং আশরাফ নামের জামায়াতের দুই কর্মীকে আটক করেছে।

মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025