রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ পে-স্কেলের সঙ্গে আজ কি সমন্বয় হবে মহার্ঘ ভাতা, যা জানা গেল যে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে, ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য

গাংনীতে বিএনপির কার্যালয়ের পাশ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে

মেহেরপুরের গাংনীতে ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে সংরক্ষন করে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের জগত আলীর চায়ের দোকানে বিএনপির অস্থায়ী কার্যালয় করা হয়। সেখান থেকেই নির্বাচনী প্রচার প্রচার প্রচারনা চালানো হচ্ছিল। আজ শনিবার সকালে সেখানে লালটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তুু পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তুুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। কে বা কাহারা বোমা সাদৃশ্য বস্তুু রেখে এলাকায় আতংঙ্ক সৃষ্টির চেষ্টা করছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।

সুত্র: মেহেরপুর প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025