বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বেলগাছিতে প্রথমবার মেডিক্যালে পড়ার কৃতিত্ব অর্জন করলো মিম

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের অসচ্ছল পরিবারের সন্তান আফরিন সুলতানা মিম প্রথমবারের মতো মেডিক্যালে পড়ার কৃতিত্ব অর্জন করেছেন। তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছেন।

আফরিন সুলতানা মিম আলমডাঙ্গা বেলগাছি গ্রামের মালিথা পাড়ার গর্বিত কন্যা এবং আলম হোসেনের কন্যা। তার পিতা আলম হোসেন বর্তমানে এক বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন, খুবই স্বল্প বেতনে।

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য বেলগাছির সর্বস্তরের মানুষ আফরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, এই কৃতিত্ব কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বেলগাছি মালিথা পাড়া ও সমগ্র এলাকার জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

বেলগাছি ছাত্র কল্যাণ সংস্থা আফরিন সুলতানা মিমকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

আফরিনের পিতা আলম হোসেন বলেন, তার আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক। ভবিষ্যতে সে একজন দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক হিসেবে সমাজ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এজন্য সকলের কাছে দোয়া চাই।

তথ্যসুত্র: মেহেরপুর প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025