বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিভাগে আবৃত্তিতে প্রথম মেহেরপুরের মেয়ে আনিসা বুশরা

মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিসা বুশরা সমন্বিত সাংস্কৃতিক সংসদ আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সেরাদের সেরা’-তে খুলনা বিভাগীয় পর্যায়ে আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সে এ কৃতিত্ব অর্জন করে।

আনিসা বুশরা মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মোস্তাক আহমেদের কন্যা। সে ‘জুলাই যোদ্ধা’ ইশতিয়াক আহমেদের ছোট বোন।

এই সাফল্যে পরিবারের সদস্য, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। আনিসা বুশরা ভবিষ্যতে আরও ভালো করার জন্য সকলের দোয়া কামনা করেছে।

তথ্যসূত্র: মেহেরপুর নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025