বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরে এক ট্রাভেল এজেন্সিতে ৫ লাখ ৪৮ হাজার টাকা চুরি

মেহেরপুরের হোটেল বাজারস্থ নিমতলা আব্দুল্লাহ প্লাজায় অবস্থিত এটিসি এয়ার টিকিটিং নামের একটি ট্রাভেল এজেন্সিতে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চুরির ঘটনা ঘটেছে।

এতে মোট ৫ লাখ ৪৮ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক মোঃ রবিউল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ১০ ডিসেম্বর সারাদিন ব্যবসা পরিচালনা করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। কিন্তু পরদিন ১১ ডিসেম্বর সকাল ১০টার দিকে কর্মচারী জাহিদ হাসানকে নিয়ে দোকান খুলতে গিয়ে দেখতে পান, সার্টারের দুইটি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।

পরবর্তীতে আশপাশের লোকজনকে ডেকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে দেখা যায় দোকানের জিনিসপত্র এলোমেলো, লকার ও ড্রয়ার ভাঙা। ড্রয়ারে থাকা ১ লাখ ৩৭ হাজার ৩৪৩ টাকা এবং স্টিলের আলমারির লকারে থাকা ৪ লাখ ১১ হাজার টাকা মোট ৫ লাখ ৪৮ হাজার টাকা চুরি হয়েছে।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পাঁচজন মুখোশ ও টুপি পরিহিত ব্যক্তি এতে জড়িত। এর মধ্যে দুইজন দোকানের ভেতরে প্রবেশ করে এবং তিনজন বাইরে পাহারায় ছিল।

এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র: মেহেরপুর নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025