শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের বার্ষিক সমাপনী পরীক্ষা গ্রহনে অসহযোগিতা করা ও পরীক্ষা গ্রহনে বাধা প্রদানের বাধা প্রদানের অভিযোগে গাংনী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপরে গাংনী উপজেলা শিক্ষা অফিস থেকে নোটিশ প্রদান করা হয়।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিতে বলা হয়- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা গ্রহনে অসহযোগিতা করা ও পরীক্ষা গ্রহনে বাধা প্রদানের কারনে তাদের কেনো শাস্তি দেওয়া হবে না তা ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত শিক্ষকগণ হলেন, পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বকুল, তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিউল ইসলাম, কুলবাড়িয়া হারেস উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীর কবীর, হিজলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আহমেদ, বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রোকনুজ্জামান, হাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবনী খাতুন, এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আলী, করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা পারভীন।

এ বিষয়ে গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, আমি কারণ দর্শানো নোটিশ পেয়েছি। প্রতিটি বিদ্যালয়েই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় বাধা প্রদানের বিষয়টি আমার জানা নেই। তবে আমি শিক্ষক নেতা হিসেবে প্রথম থেকেই সহকারী শিক্ষকদের বুঝিয়ে বার বার বিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত যেদিন উপজেলার মধ্যে শিক্ষকগণ অবস্থান করছিলেন সেদিন আমি শিক্ষকদের বোঝাতে গিয়েছিলাম কিন্তু কে বা কারা মানববন্ধন বলে প্রচার করেছে। আসলে সেখানে কোন মানববন্ধন

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025