বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সিভিল জজ হলেন গাংনীর কৃতি সন্তান মেহনাজ হুমাইরা কুহেলী

মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান মেহনাজ হুমাইরা কুহেলী সিভিল জজ হিসেবে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের ১০.০০.০০০০.০০০.১২৫.১১.০০১.২৫.৯৪৪ নম্বর স্বারকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার এর কাছে তিনি যোগদান করেন।

মেহনাজ হুমাইরা কুহেলী গাংনী পৌরসভাধীন হাসপাতাল পাড়ার অ্যাডভোকেট মোজাম্মেল হক ও জেসমিন আরা দম্পতির মেয়ে। সে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইন বিভাগের ৩০ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সাফল্যের সাথে ২০২৩ সালে অর্নাস ও ২০২৪ সালে মাস্টার্স সম্পন্ন করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বিচার শাখা-১) মোঃ একরামুল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানাগেছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২৮ জুলাই ২০২৫ তারিখের ১০.০৩.০০০০.০০১.৩১.০০৬.১৭-৩০৪ নম্বর স্বারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪-এর মাধ্যমে মনোনীত নিম্নবর্ণিত প্রার্থীগণকে কমিশন কর্তৃক নির্ধারিত মেধাক্রম অনুসারে সিভিল জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হলো

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025