বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন

মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন

মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জিপি ও পিপি) মো. মাহরুফ আহম্মেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়েছে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৮৯৮-এর সেকশন ৪৯২ এবং ১৯৬০ সালের চ্যাপ্টার-২-এর প্যারাগ্রাফ-৬-এর রুল-৭ অনুযায়ী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনকে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। নিয়োগাদেশ জারির পর থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025