বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গাংনীতে ছেলের হামলায় বাবা আহত

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে ছেলের হামলায় বাবা রবিউল ইসলাম ( ৬০) আহত হয়েছেন। আহত রবিউল ইসলাম পশ্চিম মালসাদহ গ্রামের মৃত রব্বানী মন্ডলের ছেলে। হামলাকারী ছেলের নাম ছবির আলী। আহত রবিউলকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। তার শারীরিক অবস্থায় অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শনিবার সকালে নিজ বাড়িতে হামলার শিকার হন রবিউল। ‎ ‎

আহত রবিউল ইসলাম জানান,একাধিক বার নিজের জমি বিক্রি করে ছেলে ছবিরকে প্রবাসে পাঠিয়েছিলাম। সে কয়েকবার প্রবাসে গিয়ে আয় রােজগার পারেনি। সে আবারো ইতালি যাওয়ার জন্য আমার কাছে টাকা দাবি করে আমি টাকা দিতে চাইনি,এ কারণে আমাকে পিটিয়ে আহত করেছে। ‎ ‎ ‎

অভিযোগ দেয়াকে কেন্দ্র করে সে আজ সকালে আমাকে হত্যার উদ্দেশে শাবল দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে এবং আমার হাত ভেঙ্গে দিয়েছে আমি এই কুলাঙ্গার ছেলের বিচার দাবী করছি। ছবির খারাপ প্রকৃতির । সে কারণে আমি থানায় একটি অভিযােগ দিয়েছিলাম। অভিযােগ দেয়াকে কেন্দ্র করে সে আমাকে পিটিয়ে আহত করেছে। ‎

‎এব্যাপারে হামলা কারী ছবির সাংবাদিকদের জানান, আমি কাঁঠাল গাছের পাতা কেটেছিলাম। পরে আমার বাবা সব গাছের কাঁঠালের পাতা কেটে বাজারে বিক্রয় করেছে। বাবা আমার নামে থানায় অভিযোগ দিয়েছিল। একারণে আমি রাগ করে আমার বাবার হাত ভেঙ্গে দিয়েছি।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025