বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

মেহেরপুরে ইয়াবাসহ আটক ৩

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আমঝুপি গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে হামিম হোসেন (৪৫), মৃত কিনু শেখের ছেলে মামুন রেজা (৪০) এবং আশরাফুজ্জামানের ছেলে আল ইমতিয়াজ নাহিদ (৩২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, হামিম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে মামুন রেজা ও আল ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025