বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলীসহ নি-হ-ত ২

মেহেরপুর শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী মাহাফুজুর রহমান কল্লোল (৪৮) ও আকমল হোসেন (২২) নামে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ওয়াবদা সড়কে বন বিভাগের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহাফুজুর রহমান কল্লোল গাংনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলী। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে। অপর নিহত আকমল হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে এবং মাহাফুজুর রহমান কল্লোল শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন। বন বিভাগের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025