মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার আমাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতির কথা বিস্তারিত ভাবে জানিয়েছি।
আজ বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়ার হাইকমিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এ তথ্য জানানা।
সিইসি বলেন, সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন।
মেজর কি কি বিষয়ে আমরা সংস্কার করতে যাচ্ছি। উনারা বলেছেন, আমাদের যদি কোন সাহায্যের প্রয়োজন হয় ওনারা জানাতে বলছেন। আমি বলেছি, ইউএনডিপি আমাদের সহায়তা করছেন আপনারা এটা দেখেন। দেখার পরে যদি আপনারা কোন এরিয়ায় ইনভলব হতে চান ইনভলব হতে পারেন।
আপনারা কি ঐক্যমত কমিশনের মতামতের অপেক্ষা করবেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে সেগুলো ইলেকশনের আগে করে ফেলব। যেগুলো রাজনৈতিক বিষয় আছে সেগুলো আমাদের হাতে নাই।
সাক্ষাৎ শেষে অস্ট্রেলিয়ার হাইকমিশনার H.E Susan Ryle বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের সাক্ষাতের সময় দিয়েছেন। আমরা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছি। অস্ট্রেলিয়া বাংলাদেশের আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।