সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্যাতনের অভিযোগে সৎমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

মামলায় শাওনের বিরুদ্ধে তার বাবা ও সৎমাকে শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। একই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি নাজমুল ইসলাম ও অভিনেত্রী শাওনকে গ্রেপ্তারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পারভেজ আরও বলেন, নাজমুল ও শাওনসহ আরও কয়েকজনকে আসামি করে এ মামলা করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সৎমা। মামলা নম্বর-সি আর ১৮০৫/২৫। ধারা-৪২০/৪৪৯/১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩৮৫/৩৮৬/৩০৭/৫০৬(২)/১০৯/১৮৩/৩৪ দণ্ডবিধি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025