সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক মহান আত্মা—যিনি সহানুভূতি, বিনয় এবং শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপের জন্য আজীবন কাজ করে গেছেন। ’

তারেক রহমান আরও বলেন, ‘মানব মর্যাদা রক্ষায় তার নৈতিক স্পষ্টতা ও অটল অঙ্গীকার তাকে বিশ্বের সব ধর্ম ও জাতির মানুষের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

বিএনপি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পোপের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ক্যাথলিক সম্প্রদায়সহ বিশ্বের সব শোকাহত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ’

পোপ ফ্রান্সিসের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

উল্লেখ্য, বহু বিষয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত পোপ ফ্রান্সিস সোমবার ৮৮ বছর বয়সে মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025