শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা গতকাল শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৩টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং মেহেরপুর জেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, মেহেরপুর জেলা সমিতি, ঢাকা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে জেলার শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রবাসী ও ঢাকায় অবস্থানরত মেহেরপুরবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সমিতির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মেহেরপুরের উন্নয়ন ও কল্যাণে সমিতি আন্তরিকভাবে কাজ করে যাবে।