বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ফেসবুক পোস্টে জামায়াত আমির নিহত রামিসার প্রতি গভীর শোক প্রকাশ করে লেখেন— প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।
হত্যাকারীকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি আরও বলেন, তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।