মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কালবৈশাখীর পূর্বাভাস, ৭ অঞ্চলে সতর্কবার্তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: একবারের জ্বালানি দিয়েই বিদ্যুৎ মিলবে ১৮ মাস প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, শুনানি আজ প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আজ, রয়েছে যেসব কর্মসূচি রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি পুলিশের সামনে শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্যান্য উৎস থেকে কীভাবে বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

এ সময় গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা মারাত্মক হুমকি জানিয়ে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও জানান, বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করতে হবে। হাতিরঝিলের পানিকে পরিশুদ্ধ করে ব্যবহার করতে হবে। আশুলিয়ার পানি সংরক্ষণও উৎস হতে পারে। একইসঙ্গে ঢাকার আশেপাশের নদীগুলোর পানি ব্যবহার করার চিন্তা করতে হবে।

এ সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025