রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

কাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সমাবেশকে কেন্দ্র করে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি।

দলীয় প্রধানের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তারেক রহমান নওগাঁয় কোনো নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে যাচ্ছেন।

নেতাকর্মীরা জানান, দলের শীর্ষ নেতার সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে তারেক রহমান নওগাঁ ও জয়পুরহাট জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি তিনি জনগণের উদ্দেশে বিএনপির বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025