রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর দুইটার পর আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ তথ্য জানিয়েছেন।

বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিলো।

এদিকে ১১ দলীয় এই সমঝোতায় থাকা-না থাকা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চাহিদামতো আসন সমঝোতা না হওয়ায় তারা এতে থাকছে না বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি দলটি।

এছাড়া ইসলামী আন্দোলন এতে না থাকলে আর কোনো দল পিছুটান দেবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025