বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম -৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন(ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানিতে যুক্তিতর্ক শেষে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে।

শুনানি শেষে একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মত নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সাথে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’

এর আগে গত ৪ জানুয়ারি ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

জানা গেছে, ডা. ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনও কাগজপত্র জমা দেননি। তিনি হলফনামায় দাবি করেন, গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

প্রার্থীতা ফিরে পেতে ১৪১ থেকে ১৬৪ পর্যন্ত ২৩ জনের আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রায় দেয়া হয়নি ১টির। শুনানি হয়নি দুটি। সীমানা জটিলতায় পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025