সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ ।

অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে ১০ জানুয়ারি থেকে এবং চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।

পদসংখ্যা

মাদরাসা: ৩৬,৮০৪টি পদ

স্কুল ও কলেজ: ২৯,৫৭১টি পদকারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ৮৩৩টি পদ

চাহিদার ভিত্তিতে শূন্য পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।

বয়সসীমা

২০২৫ সালের ৪ জুন তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।নিবন্ধন সনদের মেয়াদ

নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত সনদ কার্যকর থাকবে (শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী)।

কর্মরত ইনডেক্সধারী শিক্ষক

বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না।শূন্য পদ ও নিয়োগের শর্তাবলি

পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025