সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

জুমার পর শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত: নাহিদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গোষ্ঠী যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা কোনো নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025