সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর প্রাক্তন স্বামী হানিফ আলীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর নাম কুলসুম খাতুন (৩৬)। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ভুক্তভোগী কুলসুমের। কুলসুম পরের বাড়িতে কাজ করেন। সেখান থেকে যা আয় করে তা দিয়েই সংসার চালান। মাদক কেনার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করতো হানিফ আলী। উপায় না পেয়ে দুই সপ্তাহ আগে হানিফ আলীকে তালাক দেয় কুলসুম। পরে দুই মেয়েকে নিয়ে কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস শুরু করেন কুলসুম।

মঙ্গলবার দুপুরে কুলসুমের ভাড়াবাড়িতে এসে ধারালো খুর দিয়ে তার গলাকেটে হত্যাচেষ্টা করে হানিফ আলী। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অভিযুক্ত হানিফ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত হানিফ আলীকে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী নারী চিকিৎসাধীন রয়েছেন।

তথ্যসূত্র: সময়ের সমীকরণ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025