সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সালমান–আনিসুল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে দুজনকে ট্রাইব্যুনালে আনা হয়।

আদালত সূত্রের বরাতে জানা যায়, দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে গত বছরের জুলাই–আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়া’ এবং হত্যাকাণ্ডের বিষয়ে পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট পুলিশ সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে। পরবর্তীকালে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025