সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

পোস্টাল ভোট: নিবন্ধন চলবে তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে চাইলে তফসিল ঘোষণার দিন থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

 

 

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

 

 

এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

ইসির তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করা পোস্টাল ভোট ব্যবস্থায় এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৪১৭ জন ভোটার। এর মধ্যে সর্বাধিক নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025