শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
পোস্টাল ভোট: নিবন্ধন চলবে তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার যেকোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, শীর্ষে সৌদি আরব খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানালেন ডা. জাহিদ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর বাংলাদেশিসহ ৬০ জনকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য বিএনপির কমিটি নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন হঠাৎই বাড়তি পেঁয়াজের দাম টাকা নিয়েও সভাপতি না করার অভিযোগ বিএনপি নেতা ফয়েজের বিরুদ্ধে

ফেসবুকে ভাইরাল সেই ছবির বিষয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকের একটি পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। এটাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এবার আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন ছবির সেই অফিসটি কার। তিনি বলেছেন, যে অফিসে বসে ওই ছবি তোলা হয়েছে, সেটা তার অফিস নয়।

সেটা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।

 

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি। যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।

আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।

এর আগে, গত শনিবার ওই পোস্টে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালোলাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025