সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ধরা পড়ছেন এনবিআরের দুর্নীতিবাজ কর্মকর্তারা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের। গত কয়েক মাসে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে উঠে আসছে তাদের নাম। কেউ ঘুস নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ছেন, কেউবা টাকা নিয়ে তুলে দিয়েছেন আয়কর নথি। কেউ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন, কেউ প্রকাশ করেছেন স্বয়ং সংস্থাটির চেয়ারম্যানের ব্যক্তিগত তথ্য। প্রশিক্ষণ নিতে গিয়ে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অন্য দেশে সফর কিংবা ট্রাফিক পুলিশকে গালিগালাজ বিতর্ক-কোনোকিছুই বাকি নেই। এমনকি প্রায় দেড়শ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে।

এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনে গত এপ্রিলে অধ্যাদেশ জারির পর সংস্থাটির মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে ‘সিবিএ স্টাইলে’ ধর্মঘট, কলম বিরতি, মার্চ টু এনবিআরের মতো কর্মসূচি পালন করেন কর্মকর্তারা। কর্মসূচি চলাকালীন নির্দিষ্ট কিছু সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন আন্দোলনকারীরা। মে ও জুন মাসে বাজেট প্রণয়ন এবং রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ সময়ে অচলাবস্থা তৈরি করেন কর্মকর্তারা। আন্দোলন চলাকালীন কয়েকজনের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণও’ দেখা যায়। তাদের এ ধরনের অপেশাদার ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সংস্থাটি বেশ ভাবমূর্তি সংকটে পড়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025