সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।

এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন।  হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্‌ঘাটন হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025