মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মান্যবর মিস সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

 

অস্ট্রেলিয়ান হাইকমিশনের পক্ষ থেকে ডেপুটি হাইকমিশনার মি. ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি মিস আনা পিটারসনসহ চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

জামায়াতের পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।

 

 

সাক্ষাতের শুরুতে অস্ট্রেলিয়ান হাইকমিশনার ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

 

 

বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর ভূমিকা, নারী অধিকার এবং নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

 

 

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও জোরদারের আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025