সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ফেসবুকে ভুয়া প্রার্থী তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন সংক্রান্ত একটি ভুয়া তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে একটি ভুয়া প্রার্থী তালিকা পোস্ট করেছে। তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটি বিএনপির দফতর থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।”

রিজভী আহ্বান জানান, “বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই ভুয়া তালিকা নিয়ে কোনো বিভ্রান্তিতে না পড়ার জন্য অনুরোধ করছি। এরকম অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে বিভ্রান্ত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।”

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা তালিকা দলীয় দফতর থেকে গণমাধ্যমে পাঠানো না হলে তা বিশ্বাসযোগ্য নয়। দলের পক্ষ থেকে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত যথাযথভাবে দলীয় চ্যানেল ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025