সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ফজিলতুন্নেসা হল কেন্দ্রে জাল ভোটের অভিযোগ সত্য নয়

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, ফজিলতুন্নেসা হলে কেন্দ্রে জাল ভোট দিচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। তথ্য পাওয়ার পর ভোট কেন্দ্রে প্রবেশ করে আমরা খোঁজ খবর নিয়েছি বলেও জানান তিনি। কিন্তু সাংবাদিকরা কেন্দ্রে গিয়ে এই অভিযোগের কোনো সত্যতার প্রমাণ পায় নি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এই অভিযোগ করেন।

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান বলেন, জামায়াতে ইসলামীর এক অখ্যাত কোম্পানি থেকে ভোট গণনার জন্য ওয়েমার মেশিন ক্রয় করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ দেয়ার পর সেই ওয়েমার মেশিনে ভোট গণনা বাতিল করে সনাতন পদ্ধতিতে ভোট গণনার জন্য প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কিন্তু জামায়াতের একই কোম্পানির ব্যালট পেপার ব্যবহার করে ছাত্র শিবিরকে সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। জামায়াতের কোন কোম্পানি থেকে ব্যালটে পেপার এবং ওয়েমার মেশিন ক্রয় করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এই বিষয়ে আর কোন বক্তব্য দিব না। আপনারা সাংবাদিকরা তদন্ত করে বের করেন। এরপর তিনি সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025