বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু ‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

বাকৃবিতে আন্দোলন স্থগিত: হল খোলার বিষয়ে সিন্ডিকেট সভা আজ

একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের এক দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।

আলোচনায় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি তুলে ধরেছিল। প্রথমত, হল বন্ধের আদেশ প্রত্যাহার করা এবং দ্বিতীয়ত, আন্দোলনে জড়িত থাকার জন্য তাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়। তিনি উভয় বিষয়েই শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আজ সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী সপ্তাহের মধ্যে ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত আসবে।

আন্দোলনকারী শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি পরবর্তীতে একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে আলোচনা ফলপ্রসূ না হয়, তবে তারা আবার আন্দোলনে ফিরে যাবেন। আরেক শিক্ষার্থী মো. শিবলী সাদী বলেন, একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং এ বিষয়ে আরও আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025