সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার বাসায় ফেরার কথা রয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি গাড়িবহরসহ এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, ম্যাডামকে (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে।

 

 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাত দিয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা শেষে রাতেই তাকে বাসায় ফেরানো হবে।

 

 

এর আগে, খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতালের পথে রওনা হওয়ার আগে গুলশানের বাসভবনে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025