বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে। কর্মপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে বলে ইসি সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

গতকাল বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চার নির্বাচন কমিশনারের বৈঠকে রোডম্যাপ অনুমোদন পেয়েছে। এখন শুধু প্রকাশের অপেক্ষা।

 

 

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি বুধবার (২৭ আগস্ট) শেষ হয়েছে। ইসি সচিবালয় জানিয়েছে, চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের মোট ১ হাজার ৮৯৩টি দাবি-আপত্তির ওপর শুনানি হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে ছিল।

 

 

ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে টাইপিং চলছে। তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।

 

 

আজকের এ রোডম্যাপের মধ্য দিয়েই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ে কার্যক্রমের বাস্তবায়ন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, তফসিল ঘোষণার আগেই ভোটার তালিকা হালনাগাদ ও রাজনৈতিক সংলাপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ শেষ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025