সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসা ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে দিবাগত রাত ২টা ২৬ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় রওনা হন। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। ’

তিনি আরও বলেন, ‘মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজনে কিছু পরীক্ষা করানোর প্রয়োজন ছিল, সেগুলো করতেই বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025