কোনো পক্ষের চাপে তারা এটি করেছেন কি না জানতে চাইলে ডিন বলেন, চাপের প্রসঙ্গটা আমরা ওভাবে মূল্যায়ন করতে চাই না। প্রতি বছর বর্ষবরণ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Screenshot বর্ষবরণ উৎসবের নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেছেন, নাম পরিবর্তন নয়, আমরা পুনরুদ্ধার করেছি। ১৯৮৯ সালে প্রথম ‘আনন্দ শোভাযাত্রা’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বর্ষবরণ উৎসব শুরু হয়। পরে ১৯৯৫ সালে এটি আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা নাম পায়। নতুন নাম দেওয়া হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ১৯৮৯ সালে বর্ষবরণ উৎসবের এই চর্চা শুরু হয়। আমরা তখন এখানকার ছাত্র ছিলাম। পরে ‘মঙ্গল’ শোভাযাত্রা হিসেবে নাম পরিবর্তন হয়।
কোনো পক্ষের চাপে তারা এটি করেছেন কি না জানতে চাইলে ডিন বলেন, চাপের প্রসঙ্গটা আমরা ওভাবে মূল্যায়ন করতে চাই না। প্রতি বছর বর্ষবরণ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।
তিনি বলেন, মঙ্গল শব্দের কোনো শব্দগত ত্রুটি আমি দেখছি না। তবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা শব্দটিকে এমনভাবে ব্যবহার করেছে যে সমাজের মধ্যে এ নিয়ে একটি বাজে অনুভূতি কাজ করছে। আমরা অতীতে ফিরে যেতে চাই, যেখানে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সংস্কৃতির মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বর্ষবরণ উদযাপন সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।