সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলকে সামনে রেখে সংগঠনটির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

সোমবার (২৩ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় চারটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান, কমিশনার ওয়াহিদুজ্জামান এবং কমিশনার মুহাম্মদ রাকিব যৌথভাবে এ তালিকা স্বাক্ষর করে প্রকাশ করেন।

২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সভাপতি পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ), সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম নিরব, ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম) এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

মুখপাত্র পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক মো. লিখন হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025