সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

শেখ পরিবারের দুর্নীতির খোঁজে গণপূর্ত অধিদফতরে দুদকের চিঠি

রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে শেখ পরিবারের দুর্নীতির খোঁজে গণপূর্ত অধিদফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলামের পাঠানো প্রতিষ্ঠানটির পক্ষে এ চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়, রূপপুর পারমানবিক কেন্দ্রের সাইট প্রজেক্ট গ্রীন সিটি আবাসন পল্লীর ২৬০০ কোটি টাকার প্রকল্পের সকল নথিপত্র চাওয়া হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহেনা, টিউলিপ সিদ্দিকী ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে ৪৯ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সেইসঙ্গে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগও রয়েছে।

এদিকে, ঋণের নামে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের মামলা তদন্তে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে সায়ন ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট ১৭ জনকে আগামী ১ ও ২ জুলাই তলব করেছে দুদক।

অপরদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে সাবেক উপাচার্য একে এম নুরুন্নবী ও নাজমুল হাসান কলিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025