সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
‘হিটলারের প্রশংসা’ করে বক্তৃতা, আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সাবেক মন্ত্রীর ভাই মৃদুলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ জামিন পেলেন ইনু-মেনন-মানিক কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সাফল্য: মেহেরপুর জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা আমঝুপিতে মউক এর প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটি  আবারও আওয়ামী লীগের নেতৃত্ব রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির বাড়ির উঠানে মিলল দাদির মরদেহ, সরিষাক্ষেতে নাতনির

হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ‘কাপুরুষোচিত’: জামায়াত আমির

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৪ মে) রাত ১০ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের ইসলামীর এ নিন্দা জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, ‘গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ এর গাড়িতে হামলার নিন্দা জানাই। ‘

‘হাসনাত আবদুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত।

প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না। ‘

 

‘জানি না হাসনাত আবদুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।

এর আগে, রবিবার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এসময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025