রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকার এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ’র শিক্ষার্থী। তিনি রাজধানীর বনানী (হাজারীবাড়ী) এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে।

যাব জানায়, গোপন খবরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর এলাকার আত্মীয় এরশাদ হোসেনের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেফতার করা হয়। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারের পর তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছেন র‌্যাব সদস্যরা। এ বিষয়ে র‌্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025