বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন গাংনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে.এম.এ. মামুন খান চিশতীকে বিদায় সংবর্ধনা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের মায়ের ডাকে ৪ভাই একসাথে আর ঈদ উদযাপন হলো না রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ পে-স্কেলের সঙ্গে আজ কি সমন্বয় হবে মহার্ঘ ভাতা, যা জানা গেল যে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে, ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ওয়াশিংটনের

মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন

মেহেরপুর অফিস:

২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলায় টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় মোট ৩৩ লাখ টাকা, ১২ মেট্রিক টন গম এবং ১২ মেট্রিক টন চাল বরাদ্দে একাধিক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক দুটি পত্রে প্রকল্প তালিকা প্রেরণ করেন।

প্রথম পত্রে টিআর কর্মসূচির আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিভিন্ন জামে মসজিদের উন্নয়ন, কমিউনিটি সেন্টার নির্মাণ, কবরস্থান উন্নয়ন, সড়ক সংস্কার এবং খেলার মাঠের উন্নয়ন।

অন্যদিকে দ্বিতীয় পত্রে কাবিখা কর্মসূচির আওতায় ১৫ লাখ টাকা, ১২ মেট্রিক টন গম ও ১২ মেট্রিক টন চাল বরাদ্দে মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক মাটি ভরাট ও সংস্কার, খেলার মাঠ উন্নয়ন এবং বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ।

 

প্রেরিত প্রকল্প তালিকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের যোগাযোগ ব্যবস্থা ও ধর্মীয়-সামাজিক অবকাঠামোর উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025