মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা থামছে না পাহাড়ে বানভাসিদের কান্না মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত শাহমিজ বকুলকে মেহেরপুর জেলা সমিতির শুভেচ্ছা মেহেরপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার’ গাংনীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মেহেরপুর জেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত; উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

সিডনিতে ABJA-এর উদ্যোগে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা


মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়া থেকেঃ প্রবাসী লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA)-এর উদ্যোগে সিডনিতে ‘গণতন্ত্রায়ণে সংবাদমাধ্যমের ভূমিকা ও স্বাধীনতা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিডনির ল্যাকেম্বার ধানসিঁড়ি ফাংশন সেন্টারে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বরণ্যে সাংবাদিক ও লেখক জনাব সোহরাব হাসান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে সভার সূচনা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ড. ওয়ালিউল ইসলাম, ড. হুমায়ুর চৌধুরি রানা, রহমত উল্লাহ, জাকির আলম লেলিন, আরিফুর রহমান খাদেম, মোবারক হোসেন, মোহাম্মাদ আলী সিকদার প্রমুখ।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক শক্তির দ্বারা সাংবাদিকদের হয়রানি গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনের জন্য সরাসরি হুমকি। তথ্যের অবাধ প্রবাহ ও জনস্বার্থে সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং ভিন্নমতের প্রতি রাষ্ট্রের সহনশীলতা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে

সভা শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরেণ্য সাংবাদিক ও লেখক সোহরাব হাসানকে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025